কলকাতা
Trending

Big Breaking: বড়বাজারে ভয়াবহ আগুন

Big Breaking: A terrible fire in the big market

The Truth Of Bengal:  বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন পোঁছেছে। কী থেকে আগুন এখনও স্পষ্ট নয়।

পার্ক স্ট্রিট , অ্যাক্রোপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বড় বাজারের গেঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেহেতা বিল্ডিং এর ভেতরে রয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। আগুন টা বিল্ডিং এর বিভিন্ন তলে ছড়িয়ে পরার আশঙ্কা করা হচ্ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনতে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। অনেক ক্ষেত্রেই শর্ট সার্কিটের কারনে এই ধরনের ঘটনা ঘটছে। সোমবার নবান্নে এই নিয়ে উস্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বারবার শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটছে না নিয়ে মুখ্যমন্ত্রীর কোপের মুখে পড়তে হয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। বড় বাজারের মেহতা বিল্ডিং এর অগ্নিকাণ্ডের ঘটনাতেও কি শর্ট সার্কিট? খতিয়ে দেখছে দমকল।

Related Articles