কলকাতা

Bengal Weather: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ধাক্কা! দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

Truth of Bengal: সকাল থেকেই আকাশ মুখ ভার করে রয়েছে। দু-এক পশলা, বৃষ্টিও হয়েছে কোন কোন জায়গায়। আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল নিম্নচাপের প্রভাব পড়বে বঙ্গে। সেই মতোই বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। (Bengal Weather)

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ যার ফলে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ বঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে বাংলা এবং উড়িষ্যার দিকে। দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড় উইফা ছিল। তারপর তা ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ডের ঢোকার পর এর শক্তি কমে যায়। ঘূর্ণিঝড় থেকে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়। আগে থেকেই একটি নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর তার প্রভাবেই বৃহস্পতিবার সকাল থেকে মুখ ভার আকাশের।(Bengal Weather)

[আরও পড়ুনঃ Daily Steps: প্রতিদিন ৭ হাজার ধাপ হাঁটা কমাতে পারে ক্যান্সারের মতো রোগ, বলছে গবেষণা?]

কলকাতায় বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়ায়। আর অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।(Bengal Weather)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ইতিমধ্যেই বেশকিছু সতর্কতা দিয়েছে হওয়া অফিস। নদীর জল স্তর বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের সাথে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।(Bengal Weather)

বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দার্জিলিং জলপাইগুড়ি আরলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে।

Related Articles