IPL 2024
Trending

বাউচারের দুঃখ প্রকাশ হার্দিককে নিয়ে, কেন দুঃখ প্রকাশ করলেন বাউচার?

Boucher felt sorry for Hardik

The Truth of Bengal : মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এই মরশুম ভালো না যাওয়ায় পাশাপাশি ভক্তদের কাছ থেকে খুব খারাপ প্রতিক্রিয়া পাওয়ায় এবং তার খারাপ সময় দর্শকদের উচ্ছ্বাস দেখে সত্যিই খারাপ বোধ করেছিলেন। তিনি স্বীকার করেছেন যে এটি তারকা অলরাউন্ডারকে প্রভাবিত করেছে। দ্রুত এর সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন।

হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটান্স এর অধিনায়ক হিসেবে দুটি সফল মরশুমের পরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে এমন সিধান্ত ভক্তরা খুব একটা ভালোভাবে নেয়নি।

“সবসময় বুওও….. খুব একটা ভালো শোনায় না। আমি হার্দিকের জন্য খুবই সত্যি খুব দুঃখিত।এরকম কিছু একটার মধ্য দিয়ে যাওয়া খুব একটা ভালো হয় না।” মুম্বাই নিজেদের শেষ ম্যাচ লখনউ সুপার জায়েন্ট এর কাছে ১৮ রানে হেরে যাওয়ার পর এরকম মন্তব্য করেছেন।

আমি মনে করি যে এমন কিছু জিনিস রয়েছে যা ব্যক্তিদের প্রভাবিত করেছে, যা শেষ পর্যন্ত দলকে প্রভাবিত করেছে, বাউচার বিগত তিন বছরে দ্বিতীয়বারের মতো সবার নীচে শেষ হওয়ায় এমন মন্তব্য করেছেন।

বাউচার বলেন, মাঠের বাইরে কোনো সমস্যা যদি দলকে বাধাগ্রস্ত করে, তাহলে তাদের ম্যানেজমেন্টের মনোযোগ প্রয়োজন।

তিনি যোগ করেছেন, এগুলি এমন কিছু জিনিস যা, হ্যাঁ, আমাদের বসতে হবে এবং সমস্যাগুলিকে চিহ্নিত করতে হবে এবং আশা করি সামনে কিছু ভাল সিধান্ত নিতে হবে,  মাঠের বাইরের জিনিসগুলিকে মোকাবেলা করার জন্য যা আমরা সঠিকভাবে মাঠেই করতে পারি।

Related Articles