Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে বিহারবাসীদের। গতবারের ফল অনুযায়ী এবার লড়াই আরও হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে সেখানকার রাজনৈতিক মহল। নীতিশ-তেজস্বীদের পাশাপাশি ভোটের ময়দানে লড়বেন প্রশান্ত কিশোরের দল ‘জন সুরজ’। তবে তার আগেই পিকের আয়ের উৎস নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা সঞ্জয় জয়েসওয়াল। বিরোধীরা লাগাতার এই প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক প্রচারের জন্য এত টাকা তিনি কোথা থেকে পাচ্ছেন? সোমবার এক জনসভা থেকে এর উত্তর দিলেন পিকে (Prashant Kishore)। সমস্ত হিসাবও দেন প্রাক্তন ভোটকুশলী।
আরও পড়ুনঃ নিম্নচাপের ছায়া নবমী-দশমীতে, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা!
প্রশান্ত কিশোর বলেন, “আগে টাকা নিতাম না। কিন্তু জন সুরজ দল তৈরি করার পর ফি নিতে শুরু করি। গত তিন বছরে নানা কোম্পানি ও ব্যক্তিকে পরামর্শ দিয়ে ২৪১ কোটি টাকা আয় করেছি। প্রকাশ্যে নিজের আয়ব্যয়ের হিসাব দেওয়ার ক্ষমতা রাখি। আয়করে দিয়েছি ২০ কোটি টাকা। ৩০ কোটি ৯৮ লক্ষ ৬৮ হাজার ৭৬৪ টাকা দিয়েছি জিএসটি বাবদ, যা আমার মোট আয়ের ১৮ শতাংশ। দলের তহবিলে ৯৮ কোটি ৯৫ লক্ষ টাকা দান করেছি।” (Prashant Kishore)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রসঙ্গত, দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানান কেমন হতে পারে বিহারে এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল। তিনি দাবি করেন ‘জনতা দল’ (ইউনাইটেড) ২৫টি আসনেরও কম পেতে পারেন। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে গতবারের চেয়ে এবার আসন সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে বিজেপির। নিজের দল কেমন কাজ করবে বা কেমন সক্রিয় থাকবে সেই প্রসঙ্গে তিনি জানান, নয় শীর্ষে থাকবে, নাহলে একদম শেষে। তবে তিনি ভোটে দাঁড়াবেন কিনা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান। (Prashant Kishore)






