দেশ

আণবিক ত্রিশক্তির পালক ভারতীয় সেনার মুকুটে

The feather of the nuclear triad is in the crown of the Indian Army

Truth Of Bengal: এবার আণবিক ত্রিশক্তির পালক ভারতীয় সেনার মুকুটে। এতদিন পর্যন্ত আকাশপথ ও স্থলপথে শত্রুপক্ষকে জব্দ করতে পরমাণু অস্ত্র বহনের ক্ষেত্রে সক্ষম ক্ষেপণাস্ত্র ছিল। তবে এদিন ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল ভারত। জানা যাচ্ছে, বুধবারই পরমাণু বিদ্যুতচালিত ডুবজাহাজ আইএনএস আরিঘাত থেকে এই ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা হয়েছে সফলভাবে।

এটি কে-ফোর সিরিজের ক্ষেপনাস্ত্র বলে জানা যাচ্ছে। এই মিশাইলটি সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের বস্তুতেও আঘাত করতে সক্ষম। এই ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা হয় বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূল থেকে। এই নিয়ে নৌসেনার তরফ থেকে এধরণের পরীক্ষা করা হল দ্বিতীয়বার। সূত্র মারফত জানা যাচ্ছে, এধরণের ক্ষেপনাস্ত্রের আরও বেশ কিছু পরীক্ষা এখনও চলবে। প্রসঙ্গত, বর্তমানে ভারতের কাছে দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে। সেই দুটি সাবমেরিনই পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এমনকি ক্ষেপনাস্ত্র উতক্ষেপণ করতেও সক্ষম। সূত্রের খবর, ভারতীয় সেনা আগামী বছরের মধ্যে এধরণের আরও একটি ডুবজাহাজ তৈরি করে ফেলবে আগামী বছরের মধ্যে।

Related Articles