দেশ

ইলিশ রফতানিতে বিশেষ ছাড়

Special discount on hilsa export

The Truth of Bengal: বহু বছর ধরেই বাংলাদেশের ইলিশ রফতানিতে বিশেষ ছাড় দেওয়ার নিয়ম চলে আসছে। এই বছরেও তার ব্যাতিক্রম হয়নি। বিশাল অঙ্কের এই ছাড় দেওয়া হচ্ছে এই বারেও। বাংলাদেশের পদ্মার ইলিশ পাঠানো হয় আন্তর্জাতিক মহলে। আর মাত্র হাতে গোনা কিছু দিন পরেই শুরু হবে সব থেকে বড় উৎসব দুর্গোৎসব। তবে তার আগেই ইলিশ প্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এলো শেখ হাসিনার সরকার।

গত বৃহস্পতিবার বানিজ্য মন্ত্রকের সভাকক্ষে একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে পন্যের মূল্য, নিত্য প্রয়জনীয় কৃষি পন্যের চাহিদা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এই বৈঠকের পরেই বানিজ্য মন্ত্রী টিপু মুনশি ঘোষণা করেন যে পূজোর আগেই পাঁচ হাজার টন ইলিশ রফতানিতে বিশাল অঙ্কের ছাড় দেওয়া হবে। এই ইলিশের গন্তব্য হতে চলেছে ভারত, বাংলাদেশ, আমেরিকা এবং ইউরোপ। বিশেষত ভারতের পশ্চিমবঙ্গে। এছাড়াও ইউরোপ এবং আমেরিকার ভারতীয়দের জন্য যাবে উৎকৃষ্ট মানের ইলিশ।

বাংলাদেশের দেশীয় বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রনে রাখতে আমাদানীতে এই বিশেষ কৌশল করা হচ্ছে বহু বছর ধরেই। এবারেও এর ব্যাতিক্রম কিছু হয়নি। বাংলাদেশের দেশীয় বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রনে রাখতে এই বিশেষ কৌশল। কারন প্রতি বছর ইলিশ রফতানি হলেও গত বছর ইলিশ উৎপাদন অনেক কম হয়। সাধারণত প্রতি বছর ছয় লক্ষ টন ইলিশ উৎপাদন হয়। সেই অনুযায়ী দিনে দুই লক্ষ টন ইলিশ ধরা হয়। এর মধ্যে মাত্র পাঁচ হাজার টন ইলিশ রফতানি করা হবে। অর্থাৎ সারা বছরের মধ্যে মাত্র দুই লক্ষ টন ইলিশ রফতানি করবে বাংলাদেশ সরকার।

Related Articles