Shah tour: বিহার বিধানসভা নির্বাচন মিটলেই লাগাতার বঙ্গ সফর শাহের
Amit Shah to begin monthly marathon rallies in West Bengal starting December, boosting BJP's 2026 campaign.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুদিন পরই শুরু হবে বাংলার মাটিতে গেরুয়া শিবিরের একপ্রকার ম্যারাথন সভা। সংগঠনকে মজবুত করতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনী প্রচারের মতো, সভা করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Shah tour)। সেই কথা মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বলা বাহুল্য, সময় নষ্ট না করে শীঘ্রই প্রচারে নামতে চাইছে দল। বছর শেষ হলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বলতে গেলে, এখন থেকেই এক নির্বাচনী হাওয়া বইছে গোটা বঙ্গে। ভোট নিয়ে আলোচনা কম-বেশি এখন থেকেই সকলের মুখে শোনা যাচ্ছে। তার উপর ২১শে জুলাই রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সভা। আবার তার আগে ১৮ তারিখ বাংলায় ফের আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে তাঁর সভা রয়েছে। দু’পক্ষই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
[আরও পড়ুনঃ NCP: এনসিপির সমাবেশ শেষে হামলা, অভিযোগের তীর আওয়ামী লিগের সদস্যদের দিকে]
এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এলো বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি। জানা গিয়েছে, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন মিটলেই ডিসেম্বর থেকে রাজ্যে লাগাতার আসা যাওয়া করবেন তিনি(Shah tour)। মাসে অন্তত তিনটি করে সভা তাঁর করার কথা রয়েছে। শাহী কর্মসূচির কথা মাথায় রেখে এখন থেকেই নিউটাউন এলাকায় বাড়ি দেখাশোনার কাজ চালু করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
যদিও কলকাতা এলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রিয় থাকার জায়গা নিউটাউন এলাকার এক বেসরকারি হোটেলে ৩২ তলা(Shah tour)। কিন্তু এক্ষেত্রে যেহেতু ব্যাপারটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে জড়িয়ে রয়েছে, তাই সেই হোটেলেরই কয়েকটি ফ্লোর নির্বাচন পর্যন্ত ভাড়া নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি আয়োজন করা হয় গেরুয়া শিবিরের তরফ থেকে। কি অপেক্ষা করছে অমিত শাহের জন্য, সেটাই এখন দেখার।






