
The Truth of Bengal: এখনো পর্যন্ত দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি ভয়ংকর। যার জেরে এবার নতুন সিদ্ধান্ত নিতে হলো দিল্লি প্রশাসনকে। এবারে নয়া নির্দেশিকা জারি করলেন শিক্ষামন্ত্রী আতিশী। রবিবার তিনি জানিয়েছেন আগামী দশই নভেম্বর পর্যন্ত দিল্লির সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ করা হচ্ছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু থাকবে। তবে যাদের ক্লাস বন্ধ করা হয়েছে তাদের জন্য বিকল্প হিসেবে অনলাইন ক্লাস থাকবে।
গত 6 দিন ধরেই দিল্লির বাতাসের গুণগতমান খুব একটা ভালো নয়। একিউআই ৪০০ এর ওপরে রয়েছে। বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকায় রবিবার শীর্ষে রয়েছে দিল্লি। গত তিনদিন ধরে দিল্লির বাতাসের গুণগন্ত মানের অবস্থা অত্যন্ত ভয়ংকর। যার জন্য প্রথমে রাজধানীতে অবস্থিত প্রাথমিক স্কুল ৩ ও ৪ নভেম্বর এই দুদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করতে।
সাধারণ মানুষকে মেট্রো দিয়ে চলাফেরা করার নিদান দিয়েছিলেন প্রশাসন। এই কারণে কুড়িটির বেশি মেট্রো চালানো হচ্ছে দিল্লিতে। অবশ্য প্রয়োজনীয় নয় এমন নির্মাণকার্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে দিল্লির বাসিন্দারা জানিয়েছেন দূষণের মাত্রা পাল্লা দিয়ে বেড়েছে। চোখ নাক গলা জ্বলা থেকে শ্বাসকষ্টের সমস্যা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে সেখানকার বাসিন্দাদের।
Free Access






