আন্তর্জাতিকদেশ

Modi-Trump: শুল্কযুদ্ধের মাঝেই ট্রাম্পের সঙ্গে বৈঠক! কবে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী?

বৈঠকের ফাঁকে মোদির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

Truth Of Bengal: সেপ্টেম্বরের শেষ দিকে আবারও আমেরিকা সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Trump)। নিউ ইয়র্কে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই মোদির মার্কিন সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

[আরও পড়ুন: Kolkata Metro: ১০০ বছর আগেই কলকাতায় মেট্রোরেলের স্বপ্ন দেখেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার!]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সূত্রের খবর, বৈঠকের ফাঁকে মোদির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ১১ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি (Modi-Trump) । ধারণা করা হচ্ছে, এই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতেই এমন উদ্যোগ নেওয়া হতে পারে। রাষ্ট্রপুঞ্জের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বহু বিশ্বনেতার উপস্থিত থাকার কথা।

বৈঠকের ফাঁকে মোদির সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। তখন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের বার্তা দেওয়া হলেও, পরে বাণিজ্যচুক্তি ও শুল্ক নিয়ে টানাপোড়েন দেখা দেয়। ট্রাম্প একতরফা ভাবে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেন এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও ‘জরিমানা’র হুঁশিয়ারি দেন।

[আরও পড়ুন: Disaster Robbery: মালদায় সংঘবদ্ধ ডাকাতির ষড়যন্ত্র নস্যাৎ, সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় তিন দুষ্কৃতী গ্রেফতার]

প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব দেখেছিল গোটা বিশ্ব (Modi-Trump)। কিন্তু মসনদে প্রত্যাবর্তন ঘটানোর পর এবার যেন বড় বেশি খামখেয়ালি ট্রাম্প। যার প্রভাব পড়েছে মোদির সঙ্গে তাঁর সম্পর্কেও।  বিশেষজ্ঞদের মতে, এই প্রেক্ষাপটে মোদির সম্ভাব্য মার্কিন সফর এবং ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। আলোচনায় উঠে আসতে পারে বাণিজ্যচুক্তি, শুল্ক সংক্রান্ত ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক। এছাড়া, ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর তার প্রভাবও এই আলোচনায় প্রতিফলিত হতে পারে।

Related Articles