দেশ

ফের জঙ্গি হামল উপত্যকায়! আজানের সময় মসজিদে হামলা

Militant attack again in the valley

The Truth of Bengal: আবারও জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা। মসজিদে প্রার্থনা করার সময় গুলি চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় নিহত হন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। নিহত পুলিশকর্মীর নাম  মহম্মদ সফি। সূত্রের খবর, আজান দেওয়ার সময় আততায়ীরা লক্ষ্য করে গুলি চালায়। জম্মু-কাশ্মীরের শেরি বারামুল্লার কাছে গান্তমুল্লায় একটি মসজিদে এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আততায়ীদের গুলিতেই মসজিদেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই পুলিশকর্মী। এই ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে।

জঙ্গিদের খোঁজে  ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা। সামাজিক মাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছে কাশ্মীর পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। তার পর থেকেই থমথমে উপত্যকা। উত্তাপের আঁচ পৌঁছেছে ঘরে ঘরে। সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও নাকি করা হয়। তবে ওই ঘটনার পর কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়। চিরুনিতল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মাঝেই রবিবার সকালে নতুন করে জঙ্গি হামলায় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মৃত্যু হল। এই খবর ছড়িয়ে পড়তেই আবারও থমথমে জম্মু-কাশ্মীর উপত্যকা।

Related Articles