দেশ

বিচার ব্যবস্থাকে নিশানা জগদ্বীপ ধনকড়ের! রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়া নিয়ে তোপ

Jagdeep Dhankar targets the judiciary! He criticizes the President for setting a deadline

Truth Of Bengal: বিচারব্যবস্থাকে নিশানা উপরাষ্ট্রপতির। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের বক্তব্য, আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্তের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতিকে, যা করা যায় না বলে মন্তব্য ধনকরের। তাঁর কথায়, রাষ্ট্রপতিকে বিল সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত নিয়ে বাধ্য করা যায় না।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের তরফ থেকে আইনসভাতে পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করা হয়েছে গত ১১ এপ্রিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রাষ্ট্রপতি অনন্তকাল ধরে আটকে রাখতে পারেন না আইনসভা থেকে পাশ দিয়ে আসা বিল। বিল পাশ হওয়ার পরবর্তী ৩ মাসের মধ্যেই জানাতে হয় মতামত। শীর্ষ আদালতের তরফ থেকেও ওই একই নির্দেশ দেওয়া হয় রাজ্যপালদের জন্যও। বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, রাজ্যপালের তরফ থেকে পাশ হয়ে আসা বিলে রাষ্ট্রপতিকে মতামত জানাতে হবে মাস তিনেকের মধ্যে। তিন মাসের মধ্যে তা সম্ভব না হলে, সেক্ষেত্রে দেরি হওয়ার যথাযথ কারণ জানাতে হবে রাজ্যকে।

অন্যদিকে রাষ্ট্রপতিকে এভাবে ডেডলাইন বেঁধে দেওয়া মেনে নিতে পারছেন না জাগদীপ ধনকর। তাঁকে প্রশ্ন থাকে, “দেশ কোন পথে এগোচ্ছে? গণতন্ত্রের সঙ্গে কোনও দিন আপোষ করি নি আমরা। বিশেষত আজকের মত দিন দেখার জন্য এতো সংগ্রাম করা হয় নি।”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে নগদ অর্থ। অথচ সেই বিচারপতির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হয় নি, টা নিয়েও প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি।

Related Articles