দেশ

“এক ইঞ্চিও জমি ছাড়ব না”, দিল্লি থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার দুপুরে এসআইআরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে সেই বৈঠকে কমিশনার কীভাবে আচরণ করেছিলেন তা ব্যাখ্যা করেন তিনি।

Truth Of Bengal: সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এসআইআরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে সেই বৈঠকে কমিশনার কীভাবে আচরণ করেছিলেন তা ব্যাখ্যা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “উনি আমাদের থ্রেট করেছেন। দুর্ব্যবহার করা হয়েছে। কালকে চিৎকার করেছিল। আমি বললাম, চিৎকার করবেন না। আমরা আপনার দাস নই। কাল আপনি চেয়ারে নাও থাকতে পারেন।”

 সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক ইঞ্চিও জমি ছাড়ব না। শেষ পর্যন্ত লড়াই করে যাব। নাম বাদ গেলে তা নিয়ে লড়াই হবে। আমাদের কী রণকৌশল হবে, তা পরে জানানো হবে।” তিনি আরও বলেন,”আমাদের ভরসা আছে যে জাস্টিস পাব, যদি না পাই তখন ভাবা যাবে যে কী করব, কিন্তু বাংলায় বিজেপি আসবে না।”

উল্লেখ্য, সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য সাংসদ ও এসআইআরে ক্ষতিগ্রস্তদের নিয়ে নির্বাচন সদনে যান মুখ্যমন্ত্রী। প্রায় সোয়া এক ঘণ্টা পর বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিক বৈঠকে কমিশনকে তীব্র কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি, মন্ত্রীও ছিলাম, কিন্তু এত দিনে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি।” কমিশনারকে ‘তোতা পাখি’ বলেও আক্রমণ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন যে, কেন বাংলাকে নিশানা করা হচ্ছে? তিনি বলেন, “আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।”

Related Articles