দেশ
সিকিমে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি খাদে পড়ে মৃত ৪ সেনা জওয়ান
Horrible accident in Sikkim, 4 soldiers died when the car fell into ditch

Truth Of Bengal : গাড়ি খাদে পড়ে বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সিকিমে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ সেনা জওয়ানের। ইতিমধ্যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, পশ্চিমবঙ্গের পেডনং থেকে পাকিং জেলার সিল্ক রুট ধরে জুলুকে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই ৪ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন মধ্যপ্রদেশের চালক প্রদীপ পাটেল, মনিপুরের কারিগর ডাব্লিউ পিটার, হরিয়ানার নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর সুবেদার কে থাঙ্গাপান্ডি। ড্রাইভার সহ সমস্ত মৃত সেনা সদস্যরা বিনাগুড়ির একটি ইউনিটের সদস্য ছিলেন।






