দেশ
Trending

মরশুমের প্রথম তুষারপাত সিকিমে, রাজ্যের রাস্তাঘাট ঢাকলো বরফের চাদরে

First snowfall of the season in Sikkim

The Truth Of Bengal : এবারের মরসুমে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও, তুষারপাতের দেখা পাওয়া যায়নি। প্রকৃতির খামখেয়ালিপনায় সিকিমের পর্যটকদের মধ্যেও তুষারপাত নিয়ে তৈরি হয় কৌতুহল। অবশেষে পর্যটকদের সেই অপেক্ষারই অবসান হল। মরশুমের প্রথম তুষারপাত হল সিকিমে। সাদা বরফের চাদরে ঢাকল রাস্তাঘাট। সিকিম ফিরে পেল তার শীতকালীন সৌন্দর্যকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কোনও কোনও জায়গায় ২ ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে।

যদিও প্রতি বছরের মতো এবছরেও শীতের মরশুম শুরু হওয়ার আগে থেকেই তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। বলা হয়েছিল, ২০ থেকে ২২ এবং ২৫ থেকে ২৯ ডিসেম্বর তুষারপাত হবে সিকিমে। আর সেই দৃশ্য চাক্ষুস করতে বর্ষবরণে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা।

কিন্তু তাদের নিরাশ করে দেয় প্রকৃতি। তারপরও হাওয়া অফিস তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল ২ থেকে ৪ এবং ৮ থেকে ১০ জানুয়ারী, এই সময়সীমার মধ্যে। যদিও আবহাওয়া দফতরের সেই পূর্বাভাস মতোও তুযারপাতের দেখা মেলেনি। পরে ১৭ এবং ২০ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারীর মধ্যে তুযারপাত হওয়ার সম্ভাবনার কথা জানানো হলে সেই সম্ভাবনাকে সত্যি করেই মরশুমের প্রথম তুষারপাত হল সিকিমে। যা দেখে যথেষ্ট খুশি পর্যটকরাও।

 

FREE ACCESS

Related Articles