দেশ

ইডির তরফে সমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে

ED summons Delhi Chief Minister Arvind Kejriwal

The Truth Of Bengal : আর্থিক তছরুপ মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তৃতীয়বারের মতো সমন পাঠিয়েছে ইডি। এই বিষয়ে আম আদমি পার্টি (আপ) সাবধানে পদক্ষেপ নিতে চাইছে। আপের পক্ষ থেকে বলা হয়েছে, ইডির সমন নিয়ে আইনের সহায়তা নেওয়া হবে। ইডির সমন নিয়ে আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেন, “ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে, তবে এই বিষয়টি নিয়ে দল আইনের সহায়তা নেবে। দিল্লির মুখ্যমন্ত্রী সমনে সাড়া দেবেন কিনা সেবিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি আপ।”

প্রসঙ্গত, এই নিয়ে টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সমন পাঠিয়েছে ইডি। এর আগে ২ নভেম্বর ও ২১ ডিসেম্বর কেজরিওয়ালকে সমন পাঠিয়েছিল ইডি। তবে দুবারেই ইডির সমনে সাড়া দেননি কেজরিওয়াল। প্রথমবার ভোটের প্রচারের অজুহাতে ও দ্বিতীয়বার অন্য একটি কাজে ব্যস্ত থাকায় ইডিতে হাজিরা দেননি তিনি। এবিষয়ে কেজরিওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এই বিষয়টি রাজনৈতিক ও অবৈধ।

কেজরিওয়ালকে যে মামলায় তলব করা হয়েছে, তা হল দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলা। এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি ২০২১ সালের আবগারি নীতিতে পরিবর্তন এনে কয়েকজন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগে কেজরিওয়ালের মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। ইডির সমন নিয়ে আপের পদক্ষেপ কী হবে, তা এখন দেখার বিষয়।

FREE ACCESS

Related Articles