দেশ

১৯ ডিসেম্বর জোটের বৈঠক, বিভিন্ন রাজ্যে সমঝোতা বড় ফ্যাক্টর

India Alliance

The Truth of Bengal: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার আবহে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে একাধিক জল্পনা শুরু হয়। কংগ্রেসের ডাকা বৈঠক- এ উপস্থিত না থাকার কথা জানান তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, নিতিশ কুমার, অখিলেশ যাদব, এমকে স্টেলিনের মত শরিক দলের প্রধানেরা। বৈঠক পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। হিন্দি বলয় হাতছাড়া হওয়ার পেছনে কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকেই দায়ী করেছে অনেকে।

বিজেপি বিরোধী লড়াইয়ে ২৮ টি রাজনৈতিক দল জোট হওয়ার পর থেকে বিভিন্ন রাজ্যে তাদের কিভাবে আসন সমঝোতা  হবে তা নিয়ে প্রশ্ন তোলে গেরুয়া শিবির। আগামী ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসতে চলেছে। মূল আলোচ্য বিষয় সমঝোতা। বিভিন্ন রাজ্যে শরিক দলগুলির আসন সমঝোতা কিভাবে হবে তা নিয়ে আলোচনা হবে। যৌথভাবে কি কর্মসূচি করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দেশের সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জোট যদি ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক নীতিতে প্রার্থী দিতে পারে তাহলে তৃতীয়বার কেন্দ্রে এনডিএ ক্ষমতায় আসা কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সে ক্ষেত্রে সমঝোতা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে? সাধারণ নির্বাচনে বাকি আর মাত্র কটা মাস তাই আগেভাগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৮ থেকে ২০ ডিসেম্বর দিল্লি সফরে যাবেন তিনি। তবে সমঝোতার প্রশ্নে সিপিআইএম, কংগ্রেস কতটা হাত শক্ত করতে পারে? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। পাটনা মুম্বাই ব্যাঙ্গালুরু পর দিল্লিতে জোটের চতুর্থ বৈঠক। দ্বিতীয় বৈঠকে জোট শক্তির ইন্ডিয়া নামকরণ করা হয়, তৃতীয় বৈঠকে গঠিত হয় একাধিক কমিটি।

Related Articles