পাহাড়ের চূড়ায় সঙ্গীকে ফেলে আসাই কি এখনকার ট্রেন্ড? ইন্টারনেটে ভাইরাল ‘অ্যালপাইন ডিভোর্স’
বিচিত্র ও মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করছেন যা জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
Truth of Bengal: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং একটি অত্যন্ত অদ্ভুত এবং আতঙ্কজনক শব্দ বারবার ঘুরে ফিরে আসছে— ‘অ্যালপাইন ডিভোর্স’। প্রথম দিকে দুই-একটি পোস্টের মাধ্যমে শুরু হলেও, বর্তমানে এটি একটি ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে। ইন্টারনেটে ব্যবহারকারীরা এই বিষয়ের ওপর ভিত্তি করে তাঁদের জীবনের নানা বিচিত্র ও মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করছেন যা জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
Just saw a Tiktok of a girl whose boyfriend abandoned her during a hike in the woods. The comments were all about how this is a thing multiple men do. It’s so common it’s called Alpine Divorce and there are support groups for it….All I can say is wtf is wrong with men??? Why…
— Maryam (@hell_line0) February 24, 2026

আসলে অ্যালপাইন ডিভোর্স শব্দটির কোনো আইনি বা নির্দিষ্ট সংজ্ঞা নেই। এটি মূলত কোনো রোমাঞ্চকর পাহাড়ি অভিযানে বা দুর্গম পথে ভ্রমণের সময় সঙ্গীকে একা ফেলে রেখে আসার একটি ভয়ঙ্কর প্রবণতাকে বোঝায়। সহজ কথায়, সম্পর্কে ইতি টানার এমন এক অমানবিক পদ্ধতি, যেখানে কোনো ব্যক্তি তাঁর সঙ্গীকে প্রতিকূল আবহাওয়ার মাঝে জনমানবহীন পাহাড় বা বনাঞ্চলে নিষ্ঠুরভাবে পরিত্যাগ করে চলে আসেন। এর ফলে পরিত্যক্ত ব্যক্তিকে হাড়কাঁপানো ঠান্ডা বা বিপদসংকুল পরিবেশের মোকাবিলা করতে হয়, যা প্রাণঘাতীও হতে পারে। শব্দটি সাধারণ মানুষের কাছে নতুন মনে হলেও এর শিকড় রয়েছে ঊনবিংশ শতাব্দীর একটি ছোটগল্পে। ১৮৯৩ সালে রবার্ট বার-এর লেখা ‘অ্যান অ্যালপাইন ডিভোর্স’ নামক গল্পে দেখা যায়, এক অসুখী স্বামী সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা ভ্রমণের সময় তাঁর স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। সেই কাল্পনিক গল্প থেকেই আধুনিক যুগে এই স্লেং বা অপশব্দটির উৎপত্তি। নেটিজেনরা একে কোনো বৈধ বিচ্ছেদ নয় বরং একটি কাল্পনিক এবং নিষ্ঠুর ধারণা হিসেবেই বর্ণনা করছেন।
This tiktok came up on my FYP and it has 4.4 million views. Apparently men abandoning their partners on a hike or in the wilderness is so common it has a name: alpine divorce. Comments are filled with stories.
Things like this snap me back into why being single is perfectly ok. pic.twitter.com/RmiqJXwPan
— A Kendrick-level hater 🇵🇸🍉 (@californiabarby) February 23, 2026

সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড ভাইরাল হওয়ার পর বহু নারী তাঁদের নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। জনৈক ব্যবহারকারী লিখেছেন, টিকটকে এক তরুণীর ভিডিও দেখলাম যাকে তাঁর প্রেমিক বনের মধ্যে একা ফেলে চলে গিয়েছেন। কমেন্ট সেকশনে দেখলাম আরও অনেক নারী একই ঘটনার শিকার হয়েছেন এবং এর জন্য নাকি সাপোর্ট গ্রুপও রয়েছে। অন্য এক নারী স্কটিশ হাইল্যান্ডে ট্রেকিংয়ের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, পাহাড়ি পথে তাঁর সঙ্গী তাঁকে অনেক পেছনে ফেলে মাইলের পর মাইল এগিয়ে গিয়েছিলেন, যার ফলে তাঁকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়।





