ফিচার

ক্লাসরুমে হেনস্তার শিকার হওয়া পড়ুয়ার হয়ে ক্লাস করবে রোবট

The robot will do the class as a student

The Truth of Bengal,Mou Basu: প্রযুক্তিতে উন্নত দেশ জাপানের হাত ধরে গোটা বিশ্ব আজ পরিচিত হয়েছে বুলেট ট্রেন, ভিডিও গেমের মতো প্রযুক্তির সঙ্গে। এবারও পথ দেখাচ্ছে “সূর্যোদয়ের দেশ” জাপানই। স্কুলে সহপাঠীদের হাতে হেনস্তার শিকার হয়ে অনেক সময় নির্যাতিত পড়ুয়ারা ভয় স্কুলে যেতে চায় না। মনমরা হয়ে থাকে। পড়াশোনা বিঘ্নিত হয়। এই পরিস্থিতিতে উপায় বাতলেছেন একদল জাপানি গবেষক ও বিজ্ঞানী। পড়ুয়াদের হয়ে ক্লাসরুমে গিয়ে ভার্চুয়ালি ক্লাস করবে রোবট। জাপানি শহর কুমামোটো শহরে চালু করা হবে এই অভিনব ব্যবস্থা। নভেম্বর থেকেই চালু করা হবে নয়া ব্যবস্থা। ইদানীং এদেশের বিভিন্ন স্কুল, কলেজে পড়ুয়াদের ওপর টিটকিরি, হেনস্তা, মানসিক নির্যাতনের একের পর এক দুঃখজনক ঘটনা সামনে আসছে। সব সময় যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হচ্ছে তা নয় অনেক ক্ষেত্রেই নির্যাতিত পড়ুয়ারা স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে ভয়। নিরুপায় হয়ে অভিভাবকদের অন্য স্কুলে তাঁদের সন্তানদের ভর্তি করতে হচ্ছে।

জাপানেও দেখা যাচ্ছিল ক্লাসরুমে এক শ্রেণির পড়ু্য়াদের হাতে হেনস্তার শিকার হয়ে অনেক সময় নির্যাতিত পড়ুয়ারা স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছিল। বাড়ছিল স্কুলছুট পড়ুয়ার সংখ্যা। শারীরিক সমস্যা, অসুস্থতার কারণে কোনো পড়ুয়া স্কুলে যেতে না পারলে তার হয়ে রোবট ক্লাস করত। এই ব্যবস্থা অনেক দিন ধরে চালু জাপানে।এবার পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথাও ভেবেছে জাপানি প্রশাসন। মানসিক উদ্বেগ ও হেনস্তার শিকার হওয়া স্কুল পড়ুয়াদের হয়ে ভার্চুয়ালি ক্লাস করবে রোবট। জাপানি শহর কুমামোটো শহরে চালু হবে এমন অভিনব ব্যবস্থা। কুমামোটো শহরের মিউনিসিপ্যাল বোর্ড অফ এডুকেশন জানিয়েছে, ক্লাসরুমে সহপাঠীদের দ্বারা টিটকিরি, হেনস্তার শিকার হয়ে পড়ুয়াদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। দুশ্চিন্তাগ্রস্ত পড়ুয়ারা স্কুলে যেতে চাইছিল না। স্কুলছুট পড়ুয়াদের ফের স্কুলমুখী করে তুলতে তাই রোবট তৈরি করেছেন গবেষক ও বিজ্ঞানীরা।

নভেম্বর থেকেই কুমামোটো শহরের স্কুলে চালু হবে এই নতুন ব্যবস্থা। গরহাজির পড়ুয়ার হয়ে ক্লাসরুমে ভার্চুয়ালি ক্লাস করবে অত্যাধুনিক রোবট। রোবটগুলিতে লাগানো থাকবে ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন। ৩ ফুট উচ্চতার “সেলফ প্রপেলড” রোবটকে বাড়িতে বসে পড়ুয়ারা নিয়ন্ত্রণ করতে পারবে। রোবটের হাত ধরেই ভার্চুয়ালি ক্লাস করবে পড়ুয়ারা। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিতে যোগ দিতে পারবে তারা। রোবটের হাত ধরে পড়ুয়াদের মনে যে উদ্বেগ, ভয় তৈরি হয়েছে তা কাটবে বলে মনে করছে কুমামোটো শহরের প্রশাসন। ভার্চুয়ালি ক্লাসরুমে হাজির হওয়ায় পড়ুয়াদের মনের একাকীত্বও দূর হবে বলে আশা বিজ্ঞানীদের। একেক পিস রোবটের দাম পড়বে ৬০০-১ হাজার মার্কিন ডলার। তবে মাঝেমধ্যে রোবটের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিতে পারে বা রিবুটিং করার প্রয়োজন পড়তে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কুমামোটো শহরের মেয়র কাজুফুমি ওনিশি জানান, স্কুলছুট পড়ুয়াদের কাছে পড়াশোনা করার নিত্যনতুন সুযোগ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি। জাপানের শিক্ষামন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১ অর্থবর্ষে জাপানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা ২,৪৪,৯৪০।

Related Articles