প্রযুক্তিফিচার

সস্তায় প্রিমিয়াম আইফোন! ভারতে এল iPhone 17e, চোখধাঁধানো ফিচারের সাথে দাম কত?

এই ফোনে Face ID এবং Action বোতাম রয়েছে

Truth of Bengal: কম দামে প্রিমিয়াম iPhone কিনতে চান? ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে Apple iPhone 17 সিরিজের অধীনে তাদের নতুন সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17e আনল। লেটেস্ট মডেলের আইফোনে A19 চিপসেট, 48MP ক্যামেরা এবং কমপক্ষে 256GB স্টোরেজ রয়েছে। এছাড়াও iPhone 17e ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি A19 প্রসেসরের পাশাপাশি Liquid Glass ডিজাইন, Live Translation, Call Screening এবং Apple Intelligence এর মতো বিভিন্ন স্মার্ট ফিচার রয়েছে।

iPhone 17e ফোনে এয়ারোস্পেস গ্ৰেড অ্যালুমিনিয়াম বডি রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 6.1-ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে, পাশাপাশি স্ক্রিনের সুরক্ষার জন্য Ceramic Shield 2 প্রোটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনে Face ID এবং Action বোতাম রয়েছে।

উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য iphone 17e ফোনে 48MP ফিউশন ক্যামেরা রয়েছে। নয়া মডেলের আইফোন 4K Dolby Vision 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট পারে। এছাড়াও এই ফোনে স্পেশ্যাল অডিও রেকর্ডিং ফিচার রয়েছে। অ্যাপল কর্তৃপক্ষর দাবি iPhone 17e ফোনে অল-ডে ব্যাটারি লাইফ রয়েছে। MagSafe এবং Qi2 সাপোর্ট সহ এই ফোনে 15W পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।