বিনোদন

বুর্জ খালিফায় প্রথমবার ফুটে উঠল বাঙালির মুখ! বিরল কীর্তি যীশুর

 

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এবার লিখেছেন নতুন ইতিহাস। তিনিই প্রথম বাঙালি অভিনেতা হিসেবে বুর্জ খালিফার বিশাল স্ক্রিনে দেখা গেলেন।

গত ২ ফেব্রুয়ারী দুবাইয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের (CCL) দশম মরশুমের প্রোমো উন্মোচন করা হয়। সেখানেই বেঙ্গল টাইগার টিমের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন যিশু।

এই ঘটনার সাক্ষী ছিলেন সলমন খান, সোনু সুদ, আল্লু অর্জুনের মতো বলিউড তারকারাও। যিশু যখন এই ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন বাংলা এবং বাঙালিরা গর্বিত হয়ে ওঠেন।

করোনার কারণে বছর খানেক বন্ধ থাকার পর গতবছর থেকে আবার শুরু হয়েছে CCL।

Related Articles