অবশেষে বিবাহ সম্পন্ন হল সৌরভ ও দর্শনার! দেখে নিন সেই ছবি

গতকাল, শুক্রবার (১৫ ডিসেম্বর) বিয়ের পিঁড়িতে বসলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের আগের দিন বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। সৌরভ দাস সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ সারেন। অন্যদিকে, দর্শনা বণিক হলুদ শাড়ি পরেছিলেন। এই সময় অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাঁখা-পলা দেখা যায়।
বিয়ের দিন সন্ধ্যার দিকে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন তারকা অতিথিরা। দর্শনা লাল টুকটুকে বেনারসি শাড়িতে সেজেছিলেন। গোটা শাড়িতে রুপোর কাজ ছিল। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে সেজে সৌরভ একেবারে হ্যান্ডসাম বাঙালি বর।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, সন্দীপ্তা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনগুপ্ত, নীল চট্টোপাধ্যায়, সোহিনী সরকার প্রমুখ।






