‘দা বেঙ্গল ফাইলস’ মুক্তির আগে প্রাণনাশের হুমকি বিবেককে
এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে বর্তমান সময় দাঁড়িয়ে কঠিন হয়ে উঠছে ইতিহাসনির্ভর ছবি বানানো।
আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বিতর্কিত ছবি ‘দা বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। তার আগেই প্রাণনাশের হুমকি পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। এমনটাই দাবি করলেন তিনি। তাঁর বক্তব্য, তিনি বুঝতে পারছেন না যে কেন তাঁর ছবিকে ‘প্রোপাগান্ডা মুভি’র তকমা দেওয়া হচ্ছে। এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে বর্তমান সময় দাঁড়িয়ে কঠিন হয়ে উঠছে ইতিহাসনির্ভর ছবি বানানো।
[আরও পড়ুন: Karama Festival: পুরুলিয়ায় করম উৎসবে কৃষিজীবনের ঐতিহ্যে মেতে উঠল ছোটনাগপুর]
বিবেক অগ্নিহোত্রী বলেন, “এমন ইতিহাসনির্ভর ছবি বানানো কঠিন হয়ে উঠেছে এই সময়ে দাঁড়িয়ে। সত্যিটা দেখানোর সাহস আর কজন রাখেন? স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক ছবি তৈরি হয়েছে আমাদের বিনোদুনিয়ার ইতিহাসে। আমিও চেষ্টা করছি সেভাবে এক সত্যি ঘটনা সকলের সামনে তুলে ধরার। কিন্তু বুঝতে পারছি না কেন আমার ছবিকে প্রোপাগান্ডা ছবি বলা হচ্ছে। আমাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে।”
[আরও পড়ুন: Ghat Inspection: শ্রাবণী মেলার ঘাট পরিদর্শনে ডিজি রাজিব কুমার]
প্রসঙ্গত, ‘দা বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে সম্প্রতি জোর চাঞ্চল্য ছড়ায়। শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক কারণে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর তরফ থেকে। যদিও তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন পরিচালককে এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সাম্প্রদায়িক হিংসা ও অশান্তি নিয়ে ছবি বানাতে বলেন। এখানেই শেষ নয়, গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জি বিবেকের বিরুদ্ধে চরিত্র বিকৃত করার অভিযোগ তুলে পদক্ষেপ নিয়েছেন। তবে সম্প্রতি বিবেক অগ্নিহোত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন যেন ছবিটি নিষিদ্ধ না করা হয় বাংলায় এবং শান্তিপূর্ণভাবে মুক্তি পায় রাজ্যের হলগুলিতে।






