দূর্গাপুজোয় সিনেমার ভিড়ে নাম জুড়ল ‘রক্তবীজ’-এর! প্রকাশ্যে টিজার
Raktabeej Movie Teaser Released

The Truth of Bengal: সালটা ২০১৪। দিল্লির মসনদে তখন প্রণব মুখোপাধ্যায়, একজন বাঙালি রাষ্ট্রপতি। পাঁচ বছরে একাধিক বড়সড় ঘটনার সাক্ষী থেকেছেন এই বাঙালি রাষ্ট্রপতি। আর এই সমস্ত বড় ঘটনার মধ্যে অন্যতম বড় ঘটনা বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ। এই সমস্ত স্মৃতিকে কেন্দ্র করেই প্রকাশ্যে এল রক্তবীজের টিজার। টিজারে বাঙালী রাষ্ট্রপতির চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, যুদ্ধ যখন ন্যায়-অন্যায়, তখন ক্ষমা আর পরম ধর্ম থাকে না।
ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মিমি চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায় অভিনয় করছেন মুখ্যচরিত্রে। অন্যদিকে কাঞ্চন মল্লিক রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকায়। আর ভিক্টর বন্দ্যোপাধ্যায় দিদির চরিত্রে অনুসূয়া মজুমদার। প্রসঙ্গত, ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের নেপথ্যের রহস্য কী তা নিয়েই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। মূলত রক্তবীজের সৌজন্যে বহুদিন পর বড়পর্দায় দেখা যেতে চেলেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, উইন্ডোজ প্রোডাকশন বরাবরই ফ্যামিলি অডিয়েন্সের জন্য সিনেমা বানিয়ে এসেছে। কিন্তু এরমধ্যেও অ্যাক্সিডেন্ট, কন্ঠ-এর মতো ছকভাঙা সিনেমা বানিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এবারের চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন। কারণ, পুজোতে একের পর এক বড় বড় ছবি মুক্তির অপেক্ষায় আছে। যা নিয়ে দর্শকদের তুমুল উৎসাহ। একদিকে দেব অভিনীত বাঘা যতিন, অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার এই বছরের পুজোতেই মুক্তি পাবে। সেই ভিড়ে রক্তবীজ কতটা সফল হবে এখন সেটাই দেখার।






