বিনোদন

ছবির শুটিংয়ে উত্তরবঙ্গে সফর ‘প্রধান’-এর

Pradhan Movie

The Truth of Bengal: এই বছরই শুরু হয়েছে প্রধান ছবির শুটিং। ছবিতে নতুন মুখ হিসেবে ধরা দেবে ছোট পর্দা মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমি তৃষা। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দেবকে। সৌমিতৃষা এই ছবির মধ্যে দিয়েই প্রথম বড়পর্দায় আসছে।  ছবি নিয়ে অভিনেত্রী সচেতন রয়েছেন। প্রধান ছবি তার কাছে b বিশেষ সুযোগ তিনি এর আগেও প্রমাণ করেছেন। চলতি বছরের প্রধান ছবির কিছুটা শুটিং হয়েছে কলকাতায়। এবার প্রধানের গোটা টিম উড়ে গেল উত্তরবঙ্গে। সেখানেও হবে বাকি শুটিং।

ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসুকে।তাই  তিনিও ওই টিমের সাথেই ছিলেন। অভিনেতা বিশ্বনাথ বসু বিমানে যাত্রা করার পথে মাঝ আকাশ থেকে প্রধানের পুরো টিমের একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে গোটা বিমানে কবজা করে রয়েছে প্রধান টিম। সারি সারি করে বসে রয়েছেন প্রধান ছবির কাস্ট ও ক্রিউ। একদম সামনের সারিতে রয়েছে ছবির পরিচালক, অভিজিৎ সেন। বিমানের মাঝের সারিতে বসে রয়েছেন দেব। ভিভিওর শেষে অভিনেতার গলার আওয়াজও শোনা গেল। বললেন ‘এখন কিন্তু শুটিং করাটাই প্রধান কাজ’ এই কথা শোনা মাত্রই বিশ্বনাথ ভিডিও করা থামিয়ে দেয়।

দেব পর্দার আড়ালে যতই মজার মানুষ হন না কেন, তিনি ফ্লোরে নামলে কাজ ছাড়া কিছুই বোঝেন না। বহুবার বলতে শোনা গিয়েছে, আগে কাজ তারপর অন্যকিছু। নিজেও কাজ নিয়ে ফ্লোরে যথেষ্ট সচেতন থাকেন। তাই তাঁর কাছে যে কোনও শুটই প্রধান। ইতিমধ্যেই ছবির পোস্টার সামনে এনেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে ছবিতে পুলিশের ভূমিকাতেই অভিনয় করবেন দেব। এখন দেখার সৌমীতৃষা কোন ভূমিকায় পর্দার সামনে আসেন।

Related Articles