বিনোদন

মা হওয়ার সাড়ে ৩ মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! কামব্যাকের প্রস্তুতি?

এই প্রথম তাঁকে ক্যামেরার সামনে দেখা গেল।

Truth of Bengal: বলিউড মেগাস্টার ক্যাটরিনা কইফ মাতৃত্বের স্বাদ পাওয়ার পর থেকে নিজেকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন। দীর্ঘ সাড়ে তিন মাস পর অবশেষে জনসমক্ষে এলেন অভিনেত্রী, যা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর এই প্রথম তাঁকে ক্যামেরার সামনে দেখা গেল। তবে এখনই বড় পর্দায় ফেরার কোনো তাড়া নেই তাঁর; আপাতত ছোট্ট ছেলেকে সময় দেওয়া এবং মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই ব্যস্ত তিনি।

Katrina Kaif papped the first time since July 2025 and after welcoming her son Vihaan
by
u/Naive_Cause8984 in
BollyBlindsNGossip

সম্প্রতি ক্যাটরিনাকে যখন দেখা গেল, তখন তাঁর মুখে ছিল মাস্ক। গাড়িতে বসে থাকা অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়েন এবং এক গাল হাসেন অভিনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা, যিনি দীর্ঘ দিন ধরে ক্যাটরিনাকে ফিট থাকতে সাহায্য করছেন। প্রিয় নায়িকাকে এতদিন পর দেখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, এতদিন পর তাঁকে দেখে মুগ্ধ, আবার কেউ অধীর আগ্রহে জানতে চেয়েছেন প্রিয় ‘ক্যাট’ কবে আবার রুপোলি পর্দায় কামব্যাক করবেন। ক্যাটরিনা ও ভিকি কৌশল তাঁদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ। ২০২৫ সালের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর ভাগ করে নেওয়ার পর নভেম্বরে দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। মা হওয়ার পর ক্যাটরিনা লিখেছিলেন, এটি তাঁদের জীবনের সেরা অধ্যায় এবং তাঁদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠেছে। বর্তমানে কোনো নতুন ছবিতে সই না করে সম্পূর্ণ সময়টুকু সন্তানের জন্যই তুলে রেখেছেন এই তারকা জননী।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। তাঁদের এই রূপকথার প্রেমের নেপথ্যে পরিচালক করণ জোহরের একটি চ্যাট শোর বিশেষ ভূমিকা ছিল বলে মনে করা হয়। সেখানে ক্যাটরিনা জানিয়েছিলেন যে তিনি ভিকি কৌশলের সঙ্গে কাজ করতে চান, আর সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। এখন পর্দার বাইরেও তাঁদের সেই রসায়ন এক পূর্ণতা পেল নতুন সদস্যের আগমনে।

Related Articles