বিনোদন

বিদেশের মাটিতে নজির গড়লেন অভিনেত্রী কৃতী স্যানন, দিলেন বিশেষ বার্তা

সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন কৃতী।

Truth Of Bengal: নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করেছেন অভিনেত্রী কৃতী স্যানন। অভিনয় তো বটেই এখন প্রযোজনাও করছে কৃতী। এমনকি নিজের ব্যবসাও সামলাচ্ছেন তিনি। আর এবার বিদেশের মাটিতে নয়া নজর গড়লেন অভিনেত্রী। সম্প্রতি বার্লিনে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন কৃতী। মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিলেন অভিনেত্রী।

এদিন বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চে মহিলাদের স্বাস্থ্য নিয়ে কৃতী স্যানন বলেন, “সারা বিশ্বে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক মহিলাই। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছব্রিয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে মহিলাদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। মনে রাখবেন পরিবারের মহিলা সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সকলের যত্ন নিতে পারবেন। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাঁদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।”

স্বাভাবিকভাবেই কৃতীর এই ভূমিকায় প্রশংসাও করেছেন তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কৃতী। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘তেরে ইশক মে’। এই ছবিতে দক্ষিণী সুপারস্টার ধনুষের বিপরীতে দেখা যাবে কৃতীকে। এই ছবির পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

Related Articles