বিনোদন

জমজমাট আলাপের সুর,কবে আসছে আবির-মিমির আলাপ?

Abir and Mimi are coming together again on the big screen

The Truth of Bengla: আবির ও মিমি ফের জুটিতে আসছেন বড়পর্দায়। এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে আলাপ। তার আগে মঙ্গলবার শহরের এক শপিংমলে উদ্বোধন করা হল এই রোমান্টিক ছবির মিউজিক। এই মিউজিক লঞ্চে এসে সকলের সঙ্গে আলাপ জমালেন আবির ও মিমি।

আবিরের সঙ্গে এবার আলাপ জমাতে একদম তৈরি মিমি। ইতিমধ্যেই ছবির ট্রেলারে ধরা পড়েছে আবির ও মিমির রোমান্টিক কেমিস্ট্রি। সেই কেমিস্ট্রি উঠে এল ছবির মিউজিক লঞ্চের মেগা ইভেন্টে। দুজনেই ছবির দেখার জন্য সকলকে সিনেমা হলে আমন্ত্রন জানিয়ে গেলেন।

এই ছবিতে স্বাতীলেখার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। যেকোন সম্পর্ক গড়তে গেলে আলাপ জমাতেই হবে। এমনটাই মনে করেন স্বস্তিকা।

পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। এই ছবিতে আবার অনুপমের সুরে গান গেয়েছেন সংগীতশিল্পী সোমলতা আচার্য। এদিন মঞ্চে এই সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন গায়িকা।

২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে টলিউডের নতুন রোমান্টিক ছবি আলাপ। রক্তবীজে আবির-মিমি অ্যাকশন অবতারে দর্শকের মন জয় করেছিল। এবার প্রথমবার রোমান্টিক অবতারে তাঁরা কতটা দর্শকের সঙ্গে আলাপ জমাতে পারবে তার জবাব দেবে সময়ই।

Related Articles