বিনোদন

বাজিমাত করতে চলেছে ‘টেক্কা’, পুজোর আগেই বড় ধামাকা, প্রকাশ্যে নয়া পোস্টার

'Tekka' is going to play, big bang before Puja, new poster released

Truth Of Bengal : খাদানের পর এবার টেক্কা , পুজোর আগে একের পর এক ছবি উপহার দিচ্ছেন টলিউড সুপারস্টার দেব। রবিবার সকালে সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন ‘টেক্কা’র নতুন পোষ্টার। যেখানে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হাতে বন্দুক , চোখে সানগ্লাস , তাসের কার্ডের ফ্রেমে বন্দি অভিনেত্রীর নজরকাড়া লুক। মুক্তির তারিখও লেখা রয়েছে পোস্টারে।

শুক্রবারই একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সুপারস্টার দেব। ছবিতে দেখা যায় একটি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে রয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্ক্রিনজুড়ে ‘টেক্কা’। এক পাশে শিশু কাঁধে দেবের ছবি। বন্দুক হাতে দৌড়াতে দেখা যায় তাঁকে।

রবিবার সকালে নতুন পোস্টার শেয়ার করে দেব ক্যাপশনে লিখেছেন, “সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে”। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে কতটা দমদার চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।

বেশ কয়েক মাস আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। লিখেছিলেন  ‘অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০২৪ সালে’। এরপরেই হইচই পড়ে যায় নেটপাড়ায়। এবার পোস্টার মুক্তির পরেই দেব-সৃজিত এর এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। মুখ্য নারী চরিত্রে রুক্মিণী মৈত্র ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টেক্কা’। এখন দেখার বিষয় কতটা বাজিমাত করতে পারে ‘টেক্কা’।

Related Articles