Viral News: আইফোন কিনে না দিলে অনশন! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
If you don't buy iPhone, go on hunger strike

Truth Of Bengal : মধ্যবিত্তদের মৌলিক প্রয়োজন কী? নিশ্চয়ই মাথার ওপরে ছাদ, দু-বেলা দু- মুঠো খেতে পাওয়া। কিন্তু, তাতেকি সবাই তুষ্ট হয়? হয়তো না। একবার ভাবুনতো মধ্যবিত্তদের চাহিদা যদি আকাশছোঁয়া হয় তাহলে? তাহলে সেই চাহিদা পূরণ করতে গেলে একেবারে নাজেহাল অবস্থার শিকার হতে হয়। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যা তাক লাগিয়েছে নেটিজেনদের।
This video is saddening. This boy’s mother sells flowers outside a temple. He insisted on buying an iPhone, and went on a hunger strike for 3 days. In the end, the mother gave up and bought him an iPhone with her hard-earned money. Her expression says a lot. 💔 pic.twitter.com/7eAhqcU3pD
— Abhishek (@AbhishekSay) August 18, 2024
আইফোন চাই। নাহলে করব অনশন। চাপে পড়ে ছেলের আইফোন কেনার শখ মেটালেন ফুল বিক্রেতার মা। আর সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এক ব্যক্তি। যা রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ফুল বিক্রেতা আইফোন কেনার জন্য দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন। তাঁকে দেখে একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, তিনি কোন ফোনটি কিনতে চান? তার উত্তরে মহিলা বলেন, “আমি মন্দিরের বাইরে ফুল বিক্রি করি। আমার ছেলে আইফোন বায়না ধরেছে। আমি কিনে দিইনি বলে ৩ দিন ধরে ছেলে খায়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই ছেলেকে নিয়ে ফোন কিনতে এসেছি”।
গত ১৮ আগস্ট ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ‘অভিষেক’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ভিডিয়োটি পোস্টের পর থেকেই এটি প্রায় ৩ লাখেরও বেশি ভিউ হয়েছে। ভিডিয়োটি দেখে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “আপনি এই আইফোন দিয়ে কী করবেন? সেই টাকা যদি আপনি অন্য কোন ভালো কাজে লাগাতেন তাহলে আরও ভালো হত”। অন্য একজন ব্যবহারকারী লেখেন, “তুমি এই ফোনটি না কিনে নিজের মায়ের পাশে দাঁড়াতে পারতে”। ওপর এক ব্যবহারকারী ওই মহিলার লিখেছেন, “আপনার উচিত ছিল ছেলের অনশন চালিয়ে যেতে দেওয়া। দেখতেন যেদিন ওর খিদে পেত সেদিন আপনার ছেলে নিজে থেকেই লখতে চলে আসত”। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি আবারও প্রমান করে দেয় ‘মা’ তার ছেলের জন্য কি কি করতে পারেন।






