রাজ্যের খবর

যুদ্ধকালীন তত্পরতায় খাল সংস্কার, জলের সমস্যা মেটাতে উদ্যোগ প্রশাসন

Canal reform in wartime urgency, initiative administration to meet water problems

The Truth Of Bengal: নগর এলাকায় জমা জলের সমস্যা মেটাতে তত্পর প্রশাসন।রাজ্যের নানা অংশে মজে যাওয়া নদীর মতোই খাল সংস্কারের কাজেও এসেছে যুদ্ধকালীন তত্পরতা।এর মাঝে সাঁকরাইলের বুড়িখালে দুর্গন্ধ ছড়ানোয় জনরোষ বাড়ে।বাসিন্দাদের অভিযোগ শীতলা এলাকায় মোষের খাটাল তৈরি হওয়ার পর থেকেই খালে দুর্গন্ধ ছড়ায়। গবাদি গরুর গোবর খালে মেশার ফলে খালের জলের স্রোত থমকে যায়।এমনকি  খাল সংস্কার না হওয়ার জন্য অল্প বৃষ্টিতেই এলাকা জনমগ্ন হয়ে পড়ে।

মশা মাছির উপদ্রব সারা বছর লেগেই আছে। দীর্ঘ ২০থেকে ২৫ বছরের মতো কোনো সংস্কার হয়নি । গত ২ বছর আগে বাণিপুর ২ নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে কাজে হাত দিয়ে ছিলেন পাকাপোক্ত ভাবে সেই কাজ করে উঠতে পারেনি অর্থের অভাবে ।  আগে এই খাল দিয়ে নৌকা চলতো,  স্নান করতো গ্রামবাসীরা ।এখন সেই খালের বেহাল দশায় সাধারণ মানুষের সমস্যা চরমে।

বনিপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও  বর্তমান শিল্প পরিকাঠামোর সঞ্চালক তপন দাস বলেন জেলা শাসক যেদিন এসেছিলেন  সাঁকরাইল বিডিও কে নির্দেশ দেন এই খালের ম্যাপ পাঠাতে।তারপরই খাল সংস্কারে হাত লাগানোর উদ্যোগ শুরু হয়েছে।  জেলা শাসকের এই কথায় গ্রামবাসীরা আশার আলো দেখছেন ।

যারা খালের জমি দখল করে আছেন তাদের বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। জেলা শাসকের  নির্দেশের পর গ্রামবাসীরা মনে করছেন এবার বুড়ি খাল সংস্কার হবে, আবার জোয়ার ভাটা খেলবে, জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে মানুষ। এখন শুধু সময়ের অপেক্ষা ।  হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট।