রাজ্যের খবর

পাট দিয়েই তৈরী ঘর সাজানোর জিনিস, দেশ পেরিয়ে বিদেশেও প্রশংসিত বাংলার শিল্পীর কারুকার্য

Home decoration made of jute is the craftsmanship of Bengali artists who are appreciated across the country and abroad

The Truth of Bengal: পাট দিয়েই ঘর সাজানোর জিনিস তৈরি করছেন হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়। চাষবাসের পাশাপাশি অবসর সময়ে বাজার থেকে পাট কিনে এনে সূক্ষ্ণ সামগ্রী বানান তিনি। ২০বছর ধরে নিজের বাড়িকে বানিয়ে ফেলেছেন শিল্প-সৃষ্টির কারখানা। দেশ ছাড়িয়ে বিদেশেও চলে গেছে সতেন্দ্রনাথ রায়ের নানান সৃষ্টি।

হারিয়ে যেতে বসা,পাট শিল্পকে পুণরুজ্জীবনের জন্য প্রশাসন স্বনির্ভর মহিলাদের প্রশিক্ষণ দিয়েছে। নানান ধরণের সামগ্রী তৈরি করে মহিলারা তাক লাগিয়ে দিচ্ছেন। এবার হেমতাবাদের সত্যেন্দ্রনাথ রায়ের হাতে তৈরি পাটের নানা জিনিস দেশ ছাড়িয়ে বিদেশে কদর পাচ্ছে। দেখে মনে হবে না এইসব সামগ্রী তিনি পাট দিয়ে তৈরি করেছেন। কিন্তু সত্যেন্দ্রনাথ রায়ের শখের কারখানায় গেলে মিলছে,ঘর সাজানোর হরেক জিনিস। হরিণ, ,ময়ূর , বাঘ,সিংহ , হাতি,ইদুর , জিরাফ, কাবেড়ালি ,পেঁচা থেকে নানা সূক্ষ্ণ -সামগ্রী। ২০ বছর ধরে এভাবেই ছোট্ট কুটিরে শিল্পের সাধনা করে চলেছেন তিনি।

বিভিন্ন পশু পাখি , টুপি, কোর্ট,পাপস, আরও অনেককিছু বানানোর পরিকল্পনা রয়েছে তাঁর মগজে। পাটের তৈরি এই পশুপাখি দিয়ে সাজছে ঘর। বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে জুটের সামগ্রী। দূষণ রুখতে পরিবেশবান্ধব পাটের সামগ্রী ব্যবহার বাড়াতে উৎসাহ জোগাচ্ছে রাজ্য সরকার। তাই বিভিন্ন সরকারি বেসরকারি  সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ২০ বছর ধরে নিজের বাড়িতেই একের পর এক পাটের জিনিস বানিয়ে চলছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়।  মুম্বই ,বেঙ্গালুরুর মতোই আমেরিকাতেও পাড়ি দিচ্ছে তাঁর এই পাটের পণ্য।

চাষবাসের পাশাপাশি অবসর সময়ে তিনি বাজার থেকে পাট কিনে নিয়ে আসেন। তাই দিয়েই ইচ্ছেমতো জিনিস তৈরি করেন। পরিবেশপ্রেমী এই শিল্পী পাট দিয়ে তৈরি করে ফেলেছেন হাজারো সামগ্রী। তাঁর সৃষ্টির ভুবনে তৈরি হওয়া  উপহার সৌখিন মানুষের ইচ্ছেপূরণ করছে।

Related Articles