দেশ

Bihar Special status: এখনই বিশেষ রাজ্যের মর্যাদা নয় বিহারকে, নীতীশের দাবি প্রত্যাখ্যান কেন্দ্রের

Bihar Special status: Bihar is not a special state now, the center rejected Nitish's demand

The Truth Of Bengal : লোকসভা ভোটে জয়ের পর বিজেপির সাথে জোট সরকার গড়েছে। এনডিএ সরকারে যোগ দিয়েও বিশেষ লাভ হল না নীতীশ কুমারের। মোদি সরকার আপাতত বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি খারিজ করে দিল। কেন্দ্রীয় সরকারের যুক্তি দিয়েছে যে শর্তে অতীতে একাধিক রাজ্য বিশেষ রাজ্যের মর্যাদা পেয়েছে বিহার সেই শর্ত পূরণ করতে পারছে না। তাই বর্তমানে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না। নীতীশ কুমার যে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে করবেন এনডিএ সরকারের যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছিল। জোটসঙ্গী জেডিইউ সে দাবি করেও ছিল।

জেডিইউয়ের সাংসদ রামপ্রীত মণ্ডল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের আছে কিনা সে বিষয়ে জানতে চান। তাতে নির্মলার লিখিত জবাব, “বিহারকে এখনই বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।”

বিহারকে এখনই বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ার কারন হিসেবে নির্মলা সীতারমণের যুক্তি, “ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিছু শর্তের ভিত্তিতে একাধিক রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিয়েছে। সেই শর্তগুলি হল, পাহাড়ি এলাকা বা কঠিন ভৌগলিক অবস্থান। কম জনঘনত্ব, আদিবাসী বহুল রাজ্য। সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান, আর্থিক এবং পরিকাঠামোগতভাবে পিছিয়ে পড়া। রাজ্যের কোষাগারের বেহাল অবস্থা।
নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০১২ সালে কেন্দ্রের মন্ত্রী গোষ্ঠীতে বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়, উক্ত শর্তগুলির কোনওটিতেই বিহার আসে না। কেন্দ্রের এই প্রত্যাখ্যানের পরই বিহারে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অখুশি জেডিইউ-ও। নীতীশকে নিশানা করে সোশাল মিডিয়ায় বিরোধী দল আরজেডি বলছে, বিশেষ মর্যাদা নিয়ে নাটক করে জেডিইউ নেতারা ক্ষমতার ভোগ করছে। নীতীশের দলের সাংসদ সঞ্জয় ঝা বলেছেন, জেডিইউয়ের মূল দাবি বিশেষ রাজ্যের মর্যাদা। কেন্দ্রকে সেটা মানতে হবে।

Related Articles