দেশ

ভোটের কাজে যাওয়ার সময় মৃত্যু, হিটস্ট্রোকে মৃত্যু ৬ হোমগার্ডের

Death of 6 home guards due to heatstroke

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের শেষ দফায় হাওয়া গরম গোটা দেশের। তার মধ্যে তীব্র তাপপ্রবাহ। জানা গেছে তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৩ ভোটকর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর ভোটকর্মীদের মধ্যে  প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ এবং জ্বরের উপসর্গ ছিল। গত রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে রেমাল। এর পর তা তাণ্ডব চালায় উত্তর পূর্বের একাধিক অঞ্চলে। ইতিমধ্যেই রেমালের দাপটে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব রাজ্য মিজরামে বহু মানুষের মৃত্যু হয়েছে। কেবল মিজরাম নয়, মণিপুরেও মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যদিকে উত্তর ভারতে গরমের জেরে একের পর এক মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার শেষ দফার নির্বাচন।

নির্বাচনের ঠিক ২৪ ঘণ্টা আগে উত্তরপ্রদেশের মির্জাপুরে ২৩ জন হোমগার্ড অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যেই মোট ১৩ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার মির্জাপুরে ছিল ভোটগ্রহণ পর্ব। যে কারণে শেষ দফার ভোটের প্রস্তুতিতে বুথে বুথে ভোটকর্মী থেকে শুরু করে পৌঁছে গেছে ইভিএম। এই ২৩ জন হোমগার্ড ও ভোট কেন্দ্রে আসার সময় অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ২৩ জনের মধ্যে ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।

যাদের মধ্যে ৯ জন হোমগার্ড ও ৪ আধিকারিক রয়েছেন। চিকিৎসকদের মতে হাসপাতালে নিয়ে সার পর তাদের গা গরম ছিল, জ্বর ছিল সবার, এমনকি উচ্চরক্তচাপের মত সমস্যাও ছিল ওই ৬ জনের। তীব্র গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাদের। জানা গেছে মির্জাপুরের পলিটেকনিক মাঠ থেকে বেরিয়ে ওই হোমগার্ডের দল যাচ্ছিল গন্তব্যের দিকে, সেই সময় হঠাৎ করেই পর পর অনেকে অসুস্থ হয়ে পড়েন। শরীর অসুস্থ হওয়ার পরেই তাদের তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালের ট্রমা সেন্টারে।

Related Articles