রাজ্যের খবর

তেহট্টে মাথা ফাটল সিপিএম কর্মীর, ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন

CPM worker's head cracked in Tehatta, polling temporarily disrupted

The Truth of Bengal: ভোটের সকালে তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটে যায় সিপিএম কর্মীর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ স্বাভাবিক পরিস্থিতি। উত্তেজনার জেরে ভোটগ্রহণে সাময়িক বিঘ্ন ঘটে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যদিও সিপিএমের দাবি, অশান্তি করে উত্তেজনা ছড়ানোর জন্য তাদের ওপর হামলা চালায় তৃণমূল।

অন্যদিকে, খয়রাশোলের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তি বাধে। বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার কোথাও এজেন্টের সই না মেলায় তাঁকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। ফলে উত্তেজনা ছড়ায় সেখানে।

আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের দলীয় পতাকা খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles