রাজ্যের খবর
Trending

পৌরসভার কর্মীর সহায়তায় পরীক্ষায় বসল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Higher secondary examinees sat for the examination with the help of the municipal staff

The Truth Of Bengal : শুক্রবার থেকে শুরু হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার প্রথম দিনেই অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেল রিষড়া বিদ্যাপীঠ ইউনিট ২ এর এক ছাত্র। কোন্নগর হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল ওই পরীক্ষার্থীর।পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ওই ছাত্র দেখে ব্যাগে অ্যাডমিট নেই। সেখানেই উপস্থিত ছিলেন কোন্নগর পৌরসভার কর্মী পরেশ পোরেল। তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রিষড়া প্রভাস নগর ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন। অবশেষে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে মোট ২৩৪১টি পরীক্ষা কেন্দ্রে, পরীক্ষায় বসতে চলেছে প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও ব্যবস্থাপনায় কোনও খামতি রাখতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের প্রশ্ন পত্রেও থাকছে সিরিয়াল নম্বর এবং বিশেষ QR Code -এর ব্যবস্থা। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর, রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা রাখা হবে। পরীক্ষা ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি ছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের মতই উচ্চমাধ্যমিকে,ক্যালকুলেটর,ডিজিটাল ঘড়ি,মোবাইলের মত ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

মোট ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতি ২৫ জন ছাত্রের জন্য একজন ইনভিজিলেটর বা গার্ড থাকবেন। পরীক্ষাকেন্দ্রের মূল গেটে সিসিটিভি নজরদারি থাকবে। পরীক্ষার্থীদের জন্য ০৩৩-২৩৩৭ ০৭৯২ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

FREE ACCESS

Related Articles