
The Truth Of Bengal, Mou Basu : আধুনিক কর্মব্যস্ত জীবনে স্ট্রেস প্রত্যেকের নিত্যসঙ্গী। স্ট্রেসের প্রভাব সরাসরি শুধু শরীর ও মনের ওপর পড়ে না। স্ট্রেসের খারাপ প্রভাব পড়ে ত্বকের ওপরও। এছাড়াও দীর্ঘদিন ধরে নানান রকম রাসায়নিকযুক্ত স্কিন প্রোডাক্টস, দূষণ আর ধুলোবালিরও কুপ্রভাব পড়ে ত্বকের ওপর।
স্ট্রেসের কী রকম খারাপ প্রভাব পড়ে ত্বকের ওপর?
১) ত্বক শুষ্ক হয়ে যাওয়া: স্ট্রেসের কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা দূর হয়ে যায়। ত্বক শুষ্ক, ম্যাড়মেড়ে হয়ে যায়।
২) স্ট্রেসের কারণে ত্বক ফুলে যায়। লালচে ভাব দেখা যায়।
৩) স্ট্রেসের মধ্যে থাকলে ত্বকে চুলকানি হয়। ত্বক জ্বালা জ্বালা করে বেশি বেশি।
৪) স্ট্রেসের কারণে ত্বকের মেটাবোলিজমের হার কমে যায়। ত্বকের ওপর মরা কোষ জমা হতে শুরু করে। তাই ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে গিয়ে ত্বক ম্যাড়মেড়ে লাগে।
৫) স্ট্রেসের কারণে ত্বকে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায়। কারণ, স্ট্রেস বা মানসিক উদ্বেগের জেরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তার জন্য ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা যায়।
৬) স্ট্রেস বা মানসিক উদ্বেগের মধ্যে থাকলে ত্বকে মাছের আঁশের মতো দেখা যায়। মেচেতার সমস্যা দেখা যায়।
৭) স্ট্রেসের কারণে ত্বক খুব স্পর্শকাতর হয়ে যায়। যে কোনো প্রোডাক্ট লাগালেই ত্বকে সমস্যা দেখা যায়।
৮) স্ট্রেসের কারণে ত্বকের টোনিংয়ে গন্ডগোল হয়। অর্থাৎ মুখের একেক জায়গায় একেক রকম রঙের হয়। ঠোঁটের চারপাশে কালো দাগ ছোপ দেখা যায়।
কীভাবে সমস্যা সামলাবেন?
১) স্ট্রেস সামলাতে ধ্যান করুন। অতিরিক্ত চিন্তা করা ত্যাগ করুন। হাবিজাবি চিন্তা করা থেকে মনকে দূরে সরিয়ে রাখুন।
২) ত্বকের রিজুভিনেশনের জন্য পর্যাপ্ত ঘুমোন।
৩) ত্বককে আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খান।
৪) অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ পদার্থযুক্ত খাবার খান। ডায়েটে অবশ্যই রাখুন ফলমূল ও সবজি।
৫) শারীরিক কসরত স্ট্রেস কমাতে ও ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলতে সাহায্য করে।
FREE ACCESS






