কলকাতা

১৪ কিমি হেঁটে খবরের ফেরিওয়ালা, ৭৩ বছর বয়সে দায়িত্বে অবিচল

Newspaper Hawker

The Truth of Bengal: ৭৩ বছর বয়সে ১৪ কিলোমিটার হেঁটে খবরের কাগজ দেন রামনগরের শিব নারায়ণ শীট। এটি কোনো গল্পকথা নয়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সংবাদপত্রকে ভালোবেসে খবরের কাগজ বিলি করে চলেছেন তিনি। বয়স যেন তার কাছে সংখ্যা মাত্র। রামনগর এর বালিশাইর উত্তর করঞ্জির বাসিন্দা শিব নারায়ণ শিট। বিগত ৩০ বছর ধরে রামনগরের বালিসাই থেকে ভূঁইয়াজিবার পর্যন্ত রাস্তা, পায়ে হেঁটে হেঁটে পেপার বিলি করেন তিনি। সম্প্রতি শিব নারায়ণ কে রামনগরের শটিলাপুর এ বি এস ফাউন্ডেশন নামে একটি সংস্থা সংবর্ধিত করেছে  তাকে।

রোদ বৃষ্টি ঝড়ে প্রতিদিন পেপার নিয়ে ঠিক বেরিয়ে পড়েন তিনি। এই বয়সে এসেও হাসিমুখে তিনি পেপার বিলি  করে চলেছেন। কলকাতা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্র এবং কাথির তিন চারটি স্থানীয় সংবাদপত্র ঝোলায় নিয়ে শুরু হয় তার প্রতিদিনের যাত্রা। হেঁটেই বিভিন্ন জায়গায় কাগজ বিলি,প্রায় শতাধিক কাগজ তিনি বিলি করেন। তারপর ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। এক সময় খবর কাগজ বিলি করা শিবনারায়ণ বাবুর নেশা ছিল পরবর্তী সময়ে তা পেশা হয়ে দাঁড়ায়।পরিবারে রয়েছেন স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ছেলে বিশ্বনাথ ও বাবার দেখানো পথই বেছে নিয়েছে। যতদিন জীবন আছে তিনি ততদিন এই খবরের কাগজ বিলি করার কাজ চালিয়ে যাবেন বলেই জানান শিব নারায়ণ শীট।জীবন আছে জীবন যায় তবু তার কর্মের ভাবনার মধ্য দিয়ে দাগ রেখে দিয়ে যায় পৃথিবীর বুকে। শিব নারায়ন বাবু তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তার কাজ করে চলেছেন এখনো। এ যেন খবরের ফেরিওয়ালা। প্রতিদিন সকালে শিবনারায়ণ বাবুর কাছে খবরের কাগজ নিয়ে মানুষজন পড়ে জানে দেশ দুনিয়ার কথা। শিবনারায়ণ বাবুর মতো লোকেরাই মানুষের জন্য আজও কাজ করে চলেছেন।

 

Related Articles