দেশ

২০২০-এর পর এই বছরে সব থেকে দূষিত হয়েছে এই শহর

Delhi Pollution

The Truth of Bengal, Subhayan Roy: দেশের মধ্যে দূর্ষণের মাপকাঠিতে শীর্ষস্থানে উঠে এল দিল্লি। অক্টোবরের রিপোর্ট অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেস্কের(AQI) ২১০-এ পৌঁছালো রাজধানী। এই রিপোর্টটি মঙ্গলবার প্রকাশ করেছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড( CPCB)। এই তালিকায় দিল্লি ছাড়াও রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের নাম। গত বছর অবশ্য ২০০-এর গণ্ডি পেরোয়নি। ২০২২ সালের অক্টোবরে যখন তালিকা প্রকাশ হয়েছিল, তখন ১৭৩ ছিল দিল্লির দূষণ। তবে এবার কেন এত বাড়ল, তা নিয়ে চিন্তায় দিল্লি সরকার এবং পরিবেশবিদরা।

শহরভিত্তিক এই ইনডেস্ক আরও ভয়াবহ। মানুষের নিঃশ্বাসে কার্যত বিষ যাচ্ছে বলে অভিমত সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্তাদের। এই বছরের পরিসংখ্যান অনুযায়ী ফরিদাবাদে (320), নয়ডাতে (329), দিল্লিতে (359), গ্রেটার নয়ডাতে (375) দূষণের মাত্রা লক্ষণীয় ভাবে ছাড়িয়েছে। নভেম্বর থেকেই দিল্লির তাপমাত্রা কমতে চলেছে, আর প্রতিবছরই শীত পড়তেই দিল্লির বায়ুদূষণ নজিরবিহীন জায়গায় পৌঁছে যায়। ফলে আগামী সময়ে ইনডেস্কে কতটা উপরে উঠবে দিল্লির দূষণ, সেইদিকেই নজর পরিবেশবিদদের।

সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়েছে বায়ুদূষণ খুব বড় সমস্যার বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাব গভীরভাবে পড়বে। তাঁদের জীবন দুর্বিসহ হয়ে উঠবে আগামী সময়ে। দিল্লির কথা বিশেষভাবে উল্লেখ করে আদালত জানিয়েছে দিল্লিতে বায়ুদূষণের পরিমান এতটাই বেশি যে সেখানে বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়াও একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। সামনেই শীতের মরশুম। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করছে শীর্ষ আদালত। শস্য জ্বালানি দিল্লির দূষণের একটি অন্যতম কারণ।

Free Access

Related Articles