বিনোদন

ওয়েব সিরিজে ডেবিউ হতে চলেছে মিমি চক্রবর্তীর!

Mimi chakraborty

The Truth of Bengal: বাংলা ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকারাই এখন ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে  যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা , শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকা দিব্যি OTT প্ল্যাটফর্মে কাজ করছেন। এবার সেই তালিকায়  নতুন নাম যুক্ত হতে চলেছে। আর তা হল মিমি চক্রবর্তীর। টলিপাড়ার এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন তিনি। এমনটাই জোর গুঞ্জন টলিপাড়ায়।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি সাংসদ পদের দায়িত্বও বেশ ভালোই সামলাচ্ছেন মিমি। সিনেমা এখন বেছেই করেন স্টুডিওপাড়ার এই নায়িকা। ২০২২- এ মুক্তি পেয়েছিল মিমি অভিনীত দুটি ছবি মিনি আর খেলা যখন। দুর্ভাগ্যবসত বক্স অফিসে মোটেই আসর জমাতে পারেনি মিমির ম্যাজিক।  তবে এবার মিমিকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’ ছবিতে। যাতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়।

ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। আএর সেই প্রস্তাবে অভিনেত্রী রাজি হয়েছেন বলেও জানা গিয়েছে। কিন্তু মিমির সঙ্গে কাকে দেখা যেতে পারে এই সিরিজে? যিনি নাকি এখন ‘নিখোঁজ’-এর সন্ধানে। হ্যাঁ, সূত্রের খবর মানলে টোটা রায়চোধুরীকে মিমির সঙ্গী হিসেবে দেখা যেতে পারে। সিরিজের কাহিনি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তা নাকি চন্দ্রাশিস পরিচালনা করবেন। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন চন্দ্রাশিস। করোনা পরিস্থিতিতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য অভিনীত ‘নিরন্তর’ ছবিটিরও পরিচালক ছিলেন তিনি।

Related Articles