উত্তমকুমারের শতবর্ষে টালিগঞ্জে তারকার মেলা, নজর কাড়ল ঋতুপর্ণার বিশেষ শাড়ি
অনুষ্ঠানে বিশেষ নজর কাড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত।
Truth of Bengal: উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহ টালিগঞ্জে। মহানায়ককে শ্রদ্ধা জানাতে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক তারকা।
অনুষ্ঠানে বিশেষ নজর কাড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। মহানায়কের মূর্তির সামনে প্রণাম করার পাশাপাশি তাঁর শাড়িও হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। ঘিয়েরঙা শাড়ির পাড়জুড়ে ছিল উত্তমকুমার ও সুচিত্রা সেনের ছবি। আঁচলে ফুটে উঠেছিল ‘এই পথ যদি না শেষ হয়’-এর স্মরণীয় দৃশ্য।
অনুষ্ঠানে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী-সহ টলিপাড়ার বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। উত্তমকুমারের পরিবারের সদস্যরাও যোগ দেন অনুষ্ঠানে।
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, উত্তমকুমারের জন্মশতবর্ষ শুধু বাংলার নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতির ক্ষেত্রেই গর্বের দিন। মহানায়ককে কেন্দ্র করে আগামী কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
৩ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। টলিউডের শিল্পীদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য নতুন প্রজন্মের কাছে উত্তমকুমারের দীর্ঘ কর্মজীবন ও বাংলা সিনেমায় তাঁর অবদানকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা।






