ব্যবসা
বি এন সি সি আই এর ১৪০ তম কমিটি
নতুন কমিটির পদাধিকারীগণ হলেন— সভাপতি অশোক কুমার বণিক, সহ-সভাপতি অমিত সাহা ও অলোক সরকার, কোষাধ্যক্ষ সুজিত চক্রবর্তী
রাহুল চট্টোপাধ্যায়: ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ৪ মে।
নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের শপথগ্রহণের আগে রাজ্য জুড়ে শিল্পোন্নয়নের বার্তা দিয়ে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই)-এর ১৪০তম কমিটি ঘোষিত হল।
নতুন কমিটির পদাধিকারীগণ হলেন— সভাপতি অশোক কুমার বণিক, সহ-সভাপতি অমিত সাহা ও অলোক সরকার, কোষাধ্যক্ষ সুজিত চক্রবর্তী। ১৪০তম কমিটিতে আরও অন্তর্ভুক্ত রয়েছেন ঋত্বিক দাস, কুনাল সাহা, রণদীপ দত্ত, সোহম বণিক,অনীত ঘোষ এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।সভাপতি অশোক কুমার বণিক জানান,১২ মে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন বণিক সভা বিএনসিসিআই এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে।






