কলকাতারাজ্যের খবর
বঙ্গে প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু! আজ সন্ধ্যায় ভারতী-সিইও বৈঠক
প্রথম দফা নির্বাচনের আগে বঙ্গ সফরে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।
Truth of Bengal: জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দুই দফা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৩ তারিখ প্রথম দফার নির্বাচন। এরপর দ্বিতীয় দফা নির্বাচন হবে ২৯ তারিখ। প্রথম দফা নির্বাচনের আগে বঙ্গ সফরে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী।
বুধবার সন্ধ্যায় সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার। ইতিমধ্যেই তিনি বেশ কিছু জেলাতে প্রশাসনিক বৈঠক করেছেন। তার নির্যাস নিয়ে এবং প্রথম দফা নির্বাচনের আগে আর কি কি করনীয়, সেই সংক্রান্ত বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনের গাইডলাইন, কেন্দ্রীয় বাহিনী, বুথ পরিকাঠাম সহ বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর কিছু পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বলেই সূত্রের খবর।






