দেশ

মহিলা ক্ষমতায়নে নতুন দিশা: বাজেট ২০২৬-এ লখপতি দিদি যোজনায় বড় ঘোষণা

নতুন প্রস্তাব অনুযায়ী, নারী উদ্যোক্তাদের সহায়তায় কমিউনিটি-ভিত্তিক ‘শি-মার্ট’ (She-Mart) সম্প্রসারণ করা হবে।

Truth Of Bengal: লখপতি দিদি যোজনাকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। রবিবার পেশ করা কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ এই মহিলা-ক্ষমতায়নমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ আপগ্রেডের কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন প্রস্তাব অনুযায়ী, নারী উদ্যোক্তাদের সহায়তায় কমিউনিটি-ভিত্তিক ‘শি-মার্ট’ (She-Mart) সম্প্রসারণ করা হবে।

রেকর্ড নবমবারের মতো বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, এই আপগ্রেডেড যোজনা গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক সুযোগ আরও বাড়াবে এবং স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group বা SHG)-গুলিকে আরও শক্তিশালী করবে, যেগুলি এই মিশনের মূল স্তম্ভ।

উল্লেখ্য, লখপতি দিদি যোজনার মূল লক্ষ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা গ্রামীণ মহিলাদের ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে সহায়তা করা এবং বছরে ন্যূনতম ১ লক্ষ টাকা আয়ের সুযোগ তৈরি করা, যাতে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

Related Articles