লক্ষ্মীর কৃপায় আজ কাদের দিন হবে শুভ? একনজরে আজকের রাশিফল
গ্রহ-নক্ষত্রের বিচারে আজকের দিনটি একেকটি রাশির জাতক-জাতিকার জন্য ভিন্ন ভিন্ন বার্তা বয়ে নিয়ে এসেছে।
Truth Of Bengal: হিন্দু শাস্ত্র মতে, বৃহস্পতিবার হল ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনার পবিত্র দিন। প্রতিটি ঘরে ঘরে আজ লক্ষ্মীর পাঁচালি পাঠ এবং আলপনার ছোঁয়ায় এক পবিত্র পরিবেশ তৈরি হয়। গ্রহ-নক্ষত্রের বিচারে আজকের দিনটি একেকটি রাশির জাতক-জাতিকার জন্য ভিন্ন ভিন্ন বার্তা বয়ে নিয়ে এসেছে।
মেষ রাশি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে আজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। লক্ষ্মীর কৃপায় ব্যবসায় লাভ হতে পারে।
বৃষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আটকে থাকা বকেয়া টাকা ফেরত পেতে পারেন।
মিথুন রাশি: শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের চাপে মানসিক উদ্বেগ বাড়তে পারে। আজ সাদা পোশাক পরলে শান্তি অনুভব করবেন।
কর্কট রাশি: প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কোনও বিনিয়োগের কথা ভাবলে আজকের দিনটি শুভ।
সিংহ রাশি: আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। তবে রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না।
কন্যা রাশি: সামাজিক কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনও অমীমাংসিত সমস্যা আজ মিটে যেতে পারে। সঞ্চয়ের দিকে মন দিন।
তুলা রাশি: সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। প্রিয় কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। বিকেলের দিকে ভাল কোনও খবর আসার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি: শত্রুরা আজ শান্ত থাকবে। ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নিজের স্বাস্থ্যের দিকে একটু বাড়তি নজর দিন।
ধনু রাশি: ভ্রমণের পরিকল্পনা হতে পারে। গুরুজনদের পরামর্শ মেনে চললে উপকৃত হবেন। ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন।
মকর রাশি: কর্মস্থলে অতিরিক্ত পরিশ্রম হতে পারে। খরচ বাড়তে পারে, তাই বাজেটের দিকে খেয়াল রাখুন। বড় কোনও ঝুঁকি আজ এড়িয়ে চলাই ভাল।
কুম্ভ রাশি: বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। আজ আপনার কোনও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ আসবে।
মীন রাশি: দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা পাঠ করলে দিনটি আরও শুভ হবে।






