কলকাতা

এসআইআর আবহে দিল্লিযাত্রার আগে নবান্নে মমতা–অখিলেশ বৈঠক

মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

Truth Of Bengal: এসআইআর বিতর্ক ও রাজ্য রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে দিল্লিযাত্রার আগে জাতীয় স্তরে জোট-ঐক্য আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

সোমবারই সস্ত্রীক কলকাতায় পৌঁছন অখিলেশ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসআইআর ইস্যু, আইপ্যাক অফিসে ইডি হানা-সহ বাংলায় সাম্প্রতিক নানা ঘটনার প্রসঙ্গে সরব হন। বিজেপিকে কটাক্ষ করে অখিলেশ বলেন, “বাংলায় বিজেপির হার শুধু সময়ের অপেক্ষা।”

আগামী বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের বাংলার মসনদে দেখতে চান বলেও ইঙ্গিত দেন সমাজবাদী পার্টি নেতা। সেই বার্তাকেই আরও স্পষ্ট করতে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির তরফে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে অখিলেশ।

Related Articles