ভারতীয় সেনার আত্মত্যাগকে কুর্নিশ, সেনা দিবসে এক্স হ্যান্ডেলে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
১৯৪৯ সালে এই দিনেই স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা।
Truth Of Bengal: সেনা দিবস উপলক্ষে দেশের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি বলেন, দেশের ঐক্য, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর বীরত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ ত্যাগ জাতির গর্ব।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে বলেন, “সেনা দিবস উপলক্ষে আমরা আমাদের সেনা সদস্যদের সাহস, শৃঙ্খলা ও সর্বোচ্চ আত্মত্যাগকে কুর্নিশ জানাই। তাঁদের দেশপ্রেমমূলক পরিষেবাই আমাদের মহান দেশের ঐক্য, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করে।”
On the occasion of Army Day, we salute the valour, discipline and supreme sacrifice of our soldiers, whose patriotic services uphold the unity, sovereignty, and security of our great nation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 15, 2026
উল্লেখ্য, প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালন করা হয়। ১৯৪৯ সালে এই দিনেই স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা। সেই স্মরণেই দিনটি পালন করা হয়।






