সাংসদদের টেনেহিঁচড়ে সরাল দিল্লি পুলিশ! আইপ্যাক ইস্যুতে রাজধানীর রাজপথে চরম সংঘাত
তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে।
Truth Of Bengal: আইপ্যাক (I-PAC) দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে এবার দেশের রাজধানীতেও আন্দোলনের পথে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তৃণমূল সাংসদরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী সাংসদদের কার্যত চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
View this post on Instagram
তৃণমূলের অভিযোগ, আইপ্যাক দফতরে তল্লাশির নামে রাজনৈতিক নথি হাতিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে জড়ো হন দলের একঝাঁক সাংসদ। সেখানে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা বন্ধ করতে হবে।
তৃণমূল এই বিষয়ে পোস্ট করে বলে, “এ কেমন অহংকার, @AmitShah? গণতন্ত্রকে স্তব্ধ করতে আপনি এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা চালানোর জন্য দিল্লি পুলিশকে ব্যবহার করছেন? আপনার জমানার ভারতে এভাবেই কি ভিন্নমত দমন করা হয়? স্বীকার করে নিন, আপনি আতঙ্কিত! প্রথমে ইডি-র নির্লজ্জ অপব্যবহার, আর এখন আমাদের আটজন সাংসদের শান্তিপূর্ণ ধর্নার ওপর এই আক্রমণ। আপনাদের এই মরিয়া ভাবই বুঝিয়ে দিচ্ছে আপনারা কতটা ভীত। আপনি গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করতে পারেন, কিন্তু বাংলা মাথা নত করবে না। আপনার এবং আপনার পুলিশের জন্য ধিক্কার! যতই করো হামলা আবার জিতবে বাংলা!”
What kind of arrogance is this, @AmitShah ?
Are you now using your Delhi Police to assault elected representatives just to crush democracy? Is this how dissent is silenced in your India?
Admit it, YOU ARE RATTLED!
First, the shameless misuse of the ED. Now, an attack on the… pic.twitter.com/EMapOqkgKh
— All India Trinamool Congress (@AITCofficial) January 9, 2026






