দেশ

Anupama Ramachandran: দেশের জার্সিতে বিশ্ব স্নুকার খেতাব জয় করলেন অনুপমা

ফাইনাল ম্যাচে অনুপমার জয় মোটেই সহজ হয়নি।

Truth of Bengal: বিশ্ব স্নুকারের মঞ্চে খেতাব জয় করলেন ভারতীয় স্নুকার অনুপমা রামচন্দ্রন। ২৩ বছর বয়সী অনুপমা এই প্রথম ভারতীয় স্নুকার খেলোয়াড় হিসেবে এমন খেতাব জয় করলেন। ফাইনালে অনুপমা পরাজিত করেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হংকংয়ের অন-ইকে।

ফাইনাল ম্যাচে অনুপমার জয় মোটেই সহজ হয়নি। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচে জয় হাসিল করে নিয়েছেন অনুপমা। ম্যাচের একটা সময় ৬০-৬১ ব্যবধানে পিছিয়ে ছিলেন হংকংয়ের তারকা। তারপর ব্ল্যাক বল নিলেও তা থেকে জয় পেলেন না অন-ই।

প্রসঙ্গত, অনুপমার জন্ম হয় ২০০২ সালে। মাত্র ১৩ বছর বয়সে সে যোগ দিয়েছিলেন মালাইপুরের একটি বিলিয়ার্ড ক্লাবে। তারপর থেকেই ধীরে ধীরে এই খেলার প্রতি আকৃষ্ট হন তিনি। অনুপমা এখন পর্যন্ত ঘরোয়া আন্তঃরাজ্য টুর্নামেন্টে আটটি খেতাব জয় করেছেন। এবারের বিশ্ব খেতাব জয়ের আগে এই ভারতীয় স্নুকার ২০০৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত যুব স্নুকার টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন।

এখানেই শেষ নয়, এরপর ২০২৩ সালে বিশ্ব স্নুকার খেতাব জয়ের পাশাপাশি একই বছরে জয় করেন বিশ্ব অনুর্ধ্ব-২১ স্নুকার চ্যাম্পিয়নশিপের খেতাবও। তারপর ২০২৪ সালে যুক্তরাষ্ট্রীয় ওপেনের ফাইনালে লড়াই করেও অল্পের জন্য খেতাব জয় করতে পারেননি অনুপমা। সেই দুঃখ ভুলে এবার অনুপমা বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করলেন।

Related Articles