কলকাতা
BLO enumeration form app: বিএলও-দের সার্ভার সমস্যার সমাধানে নতুন অ্যাপ চালু
বিএলও দের কাজ নির্বিঘ্ন করতে বিশেষ একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে।
জয় চক্রবর্তী: এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন ও আপলোড করতে গিয়ে লাগাতার সার্ভার সমস্যায় পড়ছিলেন রাজ্যের বহু বুথ লেভেল অফিসার। অভিযোগের পাহাড় জমতেই এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বিএলও দের কাজ নির্বিঘ্ন করতে বিশেষ একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে।
বিএলওরা সার্ভার সমস্যায় সমাধানে সেই এলাকার ডিইও ওই অ্যাপের মাধ্যমে সরাসরি সমস্যার তথ্য পাঠাবেন রাজ্যের স্বীকৃত টেলিকম সংস্থাগুলিকে।অ্যাপে যুক্ত রয়েছেন আটটি স্বীকৃত টেলিকম কোম্পানির কর্মকর্তারা।






