বিহারের মসনদে ফের নীতীশ? বিধানসভা নির্বাচনে NDA-র জয়, পরাজিত MGB
বিহারের বিধানসভা নির্বাচনে শুক্রবার ২ হাজার ৬১৬ জন প্রার্থীর ভাগ্য গণনা হল।
Truth Of Bengal: শুক্রবার প্রকাশিত হল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। সকাল থেকে সবার নজর ছিল টিভির পর্দায়। ২৪৩টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এবার প্রকাশিত হল ফলাফল। আসনে জয় পেল এনডিএ। এই জোটের জয়ে রয়েছে বিজেপির ৯০ আসন। এদিকে পরাজিত জোট MGB- আসন পেয়েছে ৩৫, ৬ আসন পেয়েছে কংগ্রেস। কিন্তু নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে? রাজনৈতিক চর্চা তুঙ্গে। বিহারের মসনদে বসবে কে? উত্তর দেবে সময়।
Good governance has won.
Development has won.
Pro-people spirit has won.
Social justice has won.
Gratitude to each and every person of Bihar for blessing the NDA with a historical and unparalleled victory in the 2025 Vidhan Sabha elections. This mandate gives us renewed…
— Narendra Modi (@narendramodi) November 14, 2025
২০২৫-এ দু’দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছিল। ৬ নভেম্বর প্রথম দফার ভোটে দেখা গিয়েছিল ৬৫.০৮ শতাংশ ভোট পড়েছিল। আর ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ৬৮.৭৬ শতাংশ ভোট পড়েছিল। সব মিলিয়ে ভোটের হার দাঁড়িয়েছিল মোট ৬৭.১৩ শতাংশ। যার মধ্যে মহিলা ভোটের হার ৭১.৬ শতাংশ আর পুরুষ ভোটারদের ভোটের হার ৬২.৮ শতাংশ। বিহারে প্রায় ৭ কোটি ৪৫ লক্ষ ভোটার, তার মধ্যে ৫ কোটির বেশি ভোটারের ভোট পড়েছে। বিহারের ৩৮ জেলার ৪৬টি কেন্দ্রে ভোটগণনা হয়। ৪,৩৭২ টেবিলে ভোট গণনা হয়। শুক্রবার ২ হাজার ৬১৬ জন প্রার্থীর ভাগ্য গণনা হল।
यह ‘विकसित बिहार’ में विश्वास रखने वाले हर बिहारवासी की जीत है।
जंगलराज और तुष्टीकरण की राजनीति करने वाले किसी भी भेष में आएँ, उन्हें लूटने का मौका नहीं मिलेगा। जनता अब सिर्फ और सिर्फ ‘Politics of performance’ के आधार पर जनादेश देती है।
श्री @narendramodi जी, श्री @NitishKumar…— Amit Shah (@AmitShah) November 14, 2025
প্রসঙ্গত, ২০২০-র বিহার বিধানসভা নির্বাচনের দিকে ফিরে তাকালে দেখা যাবে, ২৪৩টি আসনের মধ্যে ১২৫টি আসন পেয়েছিল NDA জোট। যেখানে BJP-র ৭৪টি, JDU-র ৪৩টি আসন ছিল। অপর দিকে ১১০টি আসন পেয়েছিল মহাগঠবন্ধন (MGB)। যেখানে RJD-র ৭৫টি, কংগ্রেসের ১৯টি আসন ছিল। দেখতে গেলে একক দল হিসাবে এগিয়ে ছিল তেজস্বী যাদবের RJD।






